1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

চলতি ঘটনা  | 17.10.2008

ডয়চে ভেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশের প্রথম দ্বি-ভাষিক অনলাইন সংবাদ উত্‌স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিষয়বস্তু নিয়ে কাজ করবে ডয়চে ভেলে৷

অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে ডয়চে ভেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর  সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷

ডয়চে ভেলে (ডিডব্লিউ) এর টেলিভিশন ও রেডিওর বিভিন্ন অনুষ্ঠান ও বিষয়বস্তু এখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে৷ অনলাইন পাঠকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর  বাংলা ও ইংরেজি হোমপেইজে তিনটি লিংকের মাধ্যমে ডিডব্লিউ-টিভি'র লাইভ স্ট্রিম এবং ডিডব্লিউ-ওয়ার্ল্ড ডট ডিই'র ইংরেজি ও বাংলা খবর উপভোগ করতে পারছেন৷

এ দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের জন্য একটি নতুন ধারণা তৈরিতে কারিগরি সহযোগিতা দেবে ডিডব্লিউ-অ্যাকাডেমি৷ এছাড়া ২০০৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর  কর্মীদের জন্য 'অনলাইন সাংবাদিকতা' বিষয়ে প্রশিক্ষণেরও আয়োজন করবে ওই শিক্ষায়তনটি৷

ডয়চে ভেলের 'বিক্রয় ও পরিসেবা' বিভাগের প্রধান পেট্রা শ্নাইডার এই চুক্তি প্রসঙ্গে বলেন, বাংলাদেশে এমন একটি সংস্থাকে সঙ্গী হিসেবে পেয়ে আমরা দারুণ আনন্দিত৷
শ্নাইডার বলেন, এ অঞ্চলে আরও বেশি সংখ্যক দর্শক-শ্রোতার কাছে পৌঁছাতে এই সহযোগিতা চুক্তি আমাদের সহায়ক হবে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর  প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, ডয়চে ভেলের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত৷

খালিদী বলেন, বাংলাদেশের গণমাধ্যমে একটি নতুন ধারা যোগ করতে আমাদের প্রচেষ্টায় এই সহযোগিতার বন্ধন যথেষ্ট সাহায্য করবে৷

বাংলাদেশের প্রথম দ্বি-ভাষিক অনলাইন সংবাদ উত্‌স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখন দেশের অন্যতম পঠিত সংবাদভিত্তিক ওয়েবসাইট৷ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষ নীতিনির্ধারক, কর্পোরেট এক্সিকিউটিভ, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের 'নেটিজেন'- সব মহলেই রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর  পাঠক৷

 
 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Quadriga - Der internationale Talk