1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান প্রযুক্তি

ঘূর্নিঝড়ের ভয়াবহতা জানাবে চালকবিহীন বিমান

এই প্রথমবারের মতো নাসা’র চালকবিহীন একটি উড়োজাহাজ ঘূর্নিঝড়ের ওপর দিয়ে উড়তে যাচ্ছে৷ ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার আগেই ঘূর্নিঝড় আর্লের ভয়াবহতা সম্পর্কে আগাম তথ্য পাবেন বিজ্ঞানীরা৷

সমুদ্রের উত্তাল জলরাশি ঘূর্নিঝড় আর্লের আভাস দিচ্ছে

ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ারফোর্স বেস থেকে এই উড়োজাহাজটি আজই আকাশে উড়ছে৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘গ্লোবাল হক' নামের এই উড়োজাহাজটিতে একটি বিশেষ ব্যাটারি ব্যবহার করে বিমানটিকে অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন করা হয়েছে৷ যাতে করে বিমানটি ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং তার ভয়াবহতা সম্পর্কে আগেই ধারণা দিতে পারে৷

একটি মোটেলের জানালায় এভাবেই লেখা হয়েছে আর্লের কথা

উড়োজাহাজটি চালকবিহীন হলেও পেছন থেকে এর কল-কাঠি নাড়ছেন কমান্ডার ফিল হল৷ বলছেন, এই বিমানটির জন্য এটি একটি দু:সাহসিক অভিযান৷ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে লস অ্যান্জেলেস-এর কাছের মিলিটারি বেস থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই অভিযানটি পরিচালনা করছেন৷ বার্তাসংস্থা এএফপি'কে হল জানিয়েছেন, ঝড়ের মধ্য দিয়ে উড়ে যাওয়া যেকোনো উড়োজাহাজের জন্যই ভীষণ ঝুঁকির বিষয়৷ কিন্তু এই উড়ালের মাধ্যমে আমরা সেই ধারণাটাকেই ভাঙতে চলেছি৷

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের একটা বিশাল এলাকা জুড়ে প্রচন্ড বাতাস ও সমুদ্রের উত্তাল জলরাশি ঘূর্নিঝড় আর্লের আভাস দিচ্ছে৷ এরইমধ্যে উত্তর ক্যারোলাইনার আশেপাশের দ্বীপগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে৷

২০১০ সালে আটলান্টিকে সবচেয়ে বড় ঝড়টি এই পথ দিয়েই উত্তর ক্যারোলাইনা উপকূলের দিকে বয়ে গিয়ে পরে উত্তরে দিক পরিবর্তন করেছিলো৷ গ্রীষ্মের শেষে সপ্তাহান্তে সেটি প্রচন্ড বেগে আঘাত হেনেছিলো সমুদ্র সৈকতে৷

গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফ্রান্ক গত রোববার মেক্সিকোর দক্ষিন-পশ্চিম উপকূল দিয়ে বয়ে গেছে৷ কিন্তু ঝড়টি যখন উপকূল থেকে দূরে ছিলো, গত সপ্তাহে তখনই ‘গ্লোবাল হক' সেই ঝড়ের তেজ কেমন হতে চলেছে সেটা জানিয়েছিলো৷ কিন্তু হারিকেন আর্ল, যার গতিবেগ ঘন্টায় ১৪০ মাইলের বেশি তার কথা সম্পূর্ণই আলাদা৷ আর এর সব তথ্য আগে থেকে পাবার বিষয়টিও একেবারেই নতুন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন