প্রাকৃতিক সপ্তাশ্চর্যের প্রাথমিক চুড়ান্ত তালিকায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে ইগুয়াজু জলপ্রপাত৷ ব্রাজিল এবং আর আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত এই প্রপাত একটি বিস্ময়৷ ছবিটি যেখান থেকে তোলা হয়েছে তার নাম ডেভিল্স থ্রোট মানে শয়তানের গলা৷
প্রাকৃতিক সৌন্দর্য
আমাজন
সবচেয়ে বেশি ভোট পাওয়াদের মধ্যে রয়েছে আমাজন৷ এটি বিশ্বের সবচেয়ে চওড়া নদী৷ ৬,৮০০ কিলোমিটার দৈর্ধ্যের এই নদীটি ব্রাজিল, ইকুয়েডর এবং কলম্বিয়ার বুক চিরে বয়ে গেছে৷
প্রাকৃতিক সৌন্দর্য
হালং উপসাগর, ভিয়েতনাম
প্রায় দুই হাজার লাইমস্টোন ক্লিফের মাধ্যমে গঠিত হয়েছে এই এলাকাটি৷ সমুদ্র তল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই খাড়া পাথরের পাহাড়গুলো৷ এখানকার বেশিরভাগই জনশূন্য৷ ১৯৯৪ সালে ইউনেস্কো এই এলাকাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে৷
প্রাকৃতিক সৌন্দর্য
কমোডো দ্বীপ, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার কমোডোর ন্যাশনাল পার্কে মাছ ধরছে সেখানকার জেলেরা৷
প্রাকৃতিক সৌন্দর্য
পুয়ের্তো প্রিন্সেসার ভুগর্ভস্থ নদী
আট মাইল লম্বা এই নদীটির পুরোটাই মাটির নীচে৷ এখানকার জীববৈচিত্র এতটাই দুর্লভ যে পৃথিবীর আর কোথাও তা পাওয়া যায় না৷
প্রাকৃতিক সৌন্দর্য
টেবিল পর্বতমালা, দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত এই টেবিল পর্বতমালা৷ দেখতে অনেকটা টেবিলের মতই এই পর্বতমালা দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রাকৃতিক নিদর্শন৷
প্রাকৃতিক সৌন্দর্য
জেজু, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার দক্ষিণে অবস্থিত এই জেজু আগ্নেয়গিরি৷ তবে আগ্নেয়গিরিটি বহু বছর আগেই মরে গেছে, এখন জ্বালামুখে করা হয়েছে ন্যাশনাল পার্ক৷