1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডয়চে ভেলে ও বাংলাদেশ বেতারের মধ্যে সহযোগিতা চুক্তি

একটি নতুন সহযোগিতা চুক্তির আওতায় ডয়চে ভেলে রেডিও-র বাংলা অনুষ্ঠান সম্প্রচার করছে বাংলাদেশ বেতার৷ গত ৯ মার্চ ২০১০ ঢাকায় চুক্তিটি সই করেছেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা৷

ডয়চে ভেলের সঙ্গে বাংলাদেশ বেতারের চুক্তি স্বাক্ষর

এই চুক্তির অধীনে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও রংপুরে ছয়টি ট্রান্সমিটার ব্যবহার করে সকাল ৮টা থেকে ৮:৩০ মিনিট পর্যন্ত এবং রাত ৮টা থেকে ৮:৩০ মিনিট পর্যন্ত ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান প্রচার করছে৷ উন্নত মানের রিসেপশন ও পুনঃপ্রচারের জন্য এইসব জায়গায় স্যাটেলাইট যন্ত্রপাতি বসিয়েছে ডয়চে ভেলে৷ এছাড়াও, সাংবাদিকদের জন্য ডয়চে ভেলে অ্যাকাডেমিতে সফল প্রশিক্ষণের কর্মসূচি প্রসারিত করার ব্যাপারেও একমত হয়েছে এ দুটি সহযোগী প্রতিষ্ঠান৷

দুই বেলার অনুষ্ঠানে আন্তর্জাতিক এবং ইউরোপীয় ঘটনাবলী ছাড়াও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ঘটনাপ্রবাহ নিয়ে প্রচারিত হচ্ছে খবর এবং বিশেষ প্রতিবেদন৷ গুরুত্ব পাচ্ছে পরিবেশ, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং নারী বিষয়ে বিশেষ অনুষ্ঠান৷ ডয়চে ভেলে'র সংবাদ পরিবেশনের অন্যতম বিশেষত্ব হচ্ছে জার্মানি এবং ইউরোপের বিষয়সমূহের উপর আলোকপাত করা৷ তাই সেই ধারাবাহিকতা বজায় রেখে জার্মানি এবং ইউরোপের জীবন প্রবাহের ঘটনাসমূহ এবং অন্যান্য বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবর্তিত এফএম সম্প্রচারেও৷ এসব অনুষ্ঠানে ইউরোপের সঙ্গীত জগত এবং তারকাদের পদচারণাও থাকছে সমান তালে৷

‘‘বাংলাদেশ বেতারের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে পেরে আমরা অত্যন্ত খুশি'', মন্তব্য করেছেন এশিয়া ও অস্ট্রেলিয়ার জন্য ডয়চে ভেলের বিপণন বিভাগের প্রধান আঙ্গেলিকা নেভেল৷ তিনি জানান, ‘‘দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় আমরা বাংলাদেশ বেতারের সঙ্গে কাজ করেছি৷ আমরা এ ব্যাপারে নিশ্চিত যে এই নতুন চুক্তি দুপক্ষের জন্যই সুফল আনবে৷''

  • খোশমেজাজে ম্যার্কেল ও হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    খোশমেজাজে ম্যার্কেল ও হাসিনা

    মঙ্গলবার, ২৫শে অক্টোবর ২০১১৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল’এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হলো৷

  • হাসিনা ও ম্যার্কেল

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    হাসিনা ও ম্যার্কেল

    বার্লিনে চ্যান্সেলারের দপ্তরে শেখ হাসিনাকে স্বাগত জানান আঙ্গেলা ম্যার্কেল৷

  • জার্মানিতে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    জার্মানিতে শেখ হাসিনা

    বার্লিনে জার্মান চ্যান্সেলারের দপ্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাথেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

  • ম্যার্কেল ও হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    ম্যার্কেল ও হাসিনা

    জার্মান চ্যান্সেলারের দপ্তর ঘুরে দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    শেখ হাসিনার সম্মানে সামরিক মর্যাদায় গার্ড অফ অনার৷ সঙ্গে চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল৷

  • ম্যার্কেল ও হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    ম্যার্কেল ও হাসিনা

    বার্লিনে চ্যান্সেলারের দপ্তরে সামরিক মর্যাদায় গার্ড অফ অনার অনুষ্ঠানে আঙ্গেলা ম্যার্কেল ও শেখ হাসিনা৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    সামরিক মর্যাদায় গার্ড অফ অনার’এর পর দুই নেত্রীর কথোপকথন৷ ম্যার্কেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    গার্ড অফ অনার’এর পর চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলএর সঙ্গে শেখ হাসিনা৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    চ্যান্সেলার ম্যার্কেল মনে করেন, বাংলাদেশের বেশ ভাল প্রবৃদ্ধি ঘটছে এবং তা নিয়ে উন্নয়নের সঠিক পথেই চলেছে বাংলাদেশ৷

  • জার্মানি সফরে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    জার্মানি সফরে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত সাক্ষাৎকার নিয়েছেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক৷

  • জার্মানিতে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    জার্মানিতে শেখ হাসিনা

    বাংলাদেশে বিনিয়োগ করতে শিল্প ও বাণিজ্য জগতকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উপস্থিত ছিলেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল৷

  • বার্লিনে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দ্বিতীয় বারের মতো জার্মানি সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ছাড়াও তাঁর ব্যস্ত সফরসূচিতে রয়েছে আরও অনেক কিছু৷

  • বার্লিনের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা

    বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে উপস্থিত ছিলেন অনেক বাঙালি৷ ঘরোয়া পরিবেশে প্রধানমন্ত্রীকে সহজেই কাছে পাওয়ার সৌভাগ্য হয়েছে তাদের৷

  • জার্মানিতে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    জার্মানিতে শেখ হাসিনা

    বিদেশের মাটিতে ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

  • বার্লিনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠান

    সফররত প্রতিনিধিদল ও সমবেত মানুষের সঙ্গে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

  • দূতাবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    দূতাবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

    জার্মানিতে বসবাসকারী দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি কিশোর-কিশোরীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পেয়েছে৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    বোন শেখ রেহানার সঙ্গে আবার জার্মানিতে শেখ হাসিনা৷ ১৯৭৫ সালের ভয়াবহ হত্যাকাণ্ডে পরিবারের অনেক সদস্যকে হারানোর খবর জার্মানিতে বসেই পেয়েছিলেন দুই বোন৷

  • বার্লিনে শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর

    বার্লিনে শেখ হাসিনা

    বার্লিনে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনা ও বোন শেখ রেহানা৷