1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

  • হোসনি মুবারাক

    এ বছরের ব্যর্থ নেতারা

    হোসনি মুবারাক

    ১৯৮১ -২০১১ সাল (৩০ বছর) মিশর শাসন করেন সাবেক প্রেসিডেন্ট হোসনে মোবারাক৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের আন্দোলনকারীরা৷

  • কর্নেল মুয়াম্মার গাদ্দাফি

    এ বছরের ব্যর্থ নেতারা

    কর্নেল মুয়াম্মার গাদ্দাফি

    ১৯৬৯ -২০১১ সাল, ৪২ বছর লিবিয়ার শাসক ছিলেন গাদ্দাফি৷ এ বছর আরব অভ্যুত্থানে তাঁর পতন হয়৷ অক্টোবর মাসের ২০ তারিখে তিনি ধরা পড়েন এবং কয়েক ঘন্টার মধ্যে নিহত হন তিনি৷

  • জিনেল আবেদিন বেন আলি

    এ বছরের ব্যর্থ নেতারা

    জিনেল আবেদিন বেন আলি

    ১৯৮৭-২০০১ সাল (২৪ বছর) ক্ষমতায় ছিলেন টিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি৷ আরব অভ্যুত্থান বেগবান হয় বেন আলির পতনের মধ্যে দিয়ে৷

  • থান শোয়ে

    এ বছরের ব্যর্থ নেতারা

    থান শোয়ে

    মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান থান শোয়ে৷ ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন৷ এ বছরই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান৷

  • লোরো বাগবো

    এ বছরের ব্যর্থ নেতারা

    লোরো বাগবো

    আইভরি কোস্টের চতুর্থ প্রেসিডেন্ট লোরো বাগবো৷ ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দেশ শাসন করেন৷ এ বছরের এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয়৷

  • সিলভিও ব্যার্লুস্কোনি

    এ বছরের ব্যর্থ নেতারা

    সিলভিও ব্যার্লুস্কোনি

    ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও ব্যার্লুস্কোনি বিভিন্ন সময় মিলে প্রায় ৯ বছর দেশ শাসন করেন৷ তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ এ বছরের নভেম্বর মাসে তিনি পদত্যাগ করেন৷

  • অভিজিত ভেজ্জাজিভা

    এ বছরের ব্যর্থ নেতারা

    অভিজিত ভেজ্জাজিভা

    থাইল্যান্ডের ২৭তম প্রধানমন্ত্রী হিসেবে অভিজিত ভেজ্জাজিভা ২০০৮ সালে নির্বাচিত হন৷ এ বছর থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভেজ্জাজিভা পরাজয় বরণ করেন৷

  • জর্জ পাপান্দ্রেউ

    এ বছরের ব্যর্থ নেতারা

    জর্জ পাপান্দ্রেউ

    গ্রিসের প্রধানমন্ত্রী পাপান্দ্রেউ ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রিসের প্রধানমন্ত্রী ছিলেন৷ গ্রিসের অর্থনৈতিক মন্দাকে সামাল দিতে না পারায় এ বছরের নভেম্বর মাসে তিনি পদত্যাগ করেন৷

  • নাওটো কান

    এ বছরের ব্যর্থ নেতারা

    নাওটো কান

    ২০১০ সালের জুন মাস থেকে ২০১১ সালের আগস্ট মাস পর্যন্ত নাওটো কান জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন৷ এর আগে তিনি জাপানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

পশ্চিমের জানালা

জার্মানি ও ইউরোপের নানা চলতি ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ‘পশ্চিমের জানালা’৷